আমাদের সম্পর্কে

System Design Bangla বাংলা ভাষায় সিস্টেম ডিজাইন ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেখার একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। আমাদের লক্ষ্য হলো জটিল প্রযুক্তিগত ধারণা, আর্কিটেকচারাল প্যাটার্ন এবং বাস্তব বিশ্বের সিস্টেম ডিজাইন বিষয়গুলোকে সহজ ও বোধগম্যভাবে বাংলা ভাষায় উপস্থাপন করা, যাতে দেশের শিক্ষার্থী ও সফটওয়্যার ইঞ্জিনিয়াররা মাতৃভাষায় শিখে নিজেদের দক্ষতা আরও উন্নত করতে পারেন।

আমাদের মিশন

বিশ্বের শ্রেষ্ঠ tech কোম্পানিতে চাকরির জন্য সিস্টেম ডিজাইন একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। কিন্তু বেশিরভাগ মানসম্পন্ন রিসোর্স ইংরেজিতে। আমরা চাই বাংলায় সমান মানের কন্টেন্ট তৈরি করতে - যা আপনাকে globally compete করতে সাহায্য করবে।

কীভাবে শেখাই

প্রতিটি চ্যাপ্টার একই কাঠামোয় সাজানো - পরিচয়, মূল ধারণা, বাস্তব উদাহরণ, সাধারণ ভুল ধারণা, সিস্টেম ডিজাইনে গুরুত্ব, সারমর্ম এবং ২০টি কুইজ। আপনার অগ্রগতি সংরক্ষিত হয় শুধু আপনার ব্রাউজারে - কোনো অ্যাকাউন্ট লাগে না।

Developer

Mahfuz Mia

Software Engineer at Shadhin Lab LLC

একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্রযুক্তিপ্রেমী এবং শিক্ষানুরাগী। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিষয়ে স্নাতক সম্পন্ন করার পর থেকে ব্যাকএন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। সফটওয়্যার আর্কিটেকচার, সিস্টেম ডিজাইন, স্কেলেবল ব্যাকএন্ড ডেভেলপমেন্ট এবং জটিল সমস্যা সমাধান আমার আগ্রহের প্রধান ক্ষেত্র। বাংলাদেশের ডেভেলপার কমিউনিটির জন্য প্রযুক্তি শিক্ষাকে আরও সহজলভ্য করার লক্ষ্য নিয়ে আমি SystemDesignBangla প্ল্যাটফর্ম তৈরি করেছি। এখানে আমি সিস্টেম ডিজাইন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ব্যাকএন্ড আর্কিটেকচার এবং আধুনিক প্রযুক্তির বিভিন্ন বিষয় বাংলা ভাষায় সহজ ও বাস্তব উদাহরণের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আমি বিশ্বাস করি, ভাষা কখনোই শেখার পথে বাধা হওয়া উচিত নয়। তাই জটিল প্রযুক্তিগত ধারণাগুলো মাতৃভাষায় ব্যাখ্যা করে নতুন প্রজন্মের ডেভেলপারদের জন্য শেখার পথকে আরও সহজ, কার্যকর এবং আনন্দদায়ক করে তুলতে কাজ করে যাচ্ছি।

যোগাযোগ

প্রশ্ন, পরামর্শ, ভুল সংশোধন - সবকিছুর জন্য যোগাযোগ পেইজে আসুন।